(ভিডিওসহ) করোনা মহামারীর কারণে ঈদুল ফিতের সংকোচিত : সামাজিক দূরত্ব বজায় রেখে সকল মসজিদে ঈদ জামাত আদায়

May 25, 2020,

স্টাফ রিপোর্টার॥ দীর্ঘ একমাস সিয়াম সাধণার পর সারা দেশের ন্যায় মৌলভীবাজারেও উদযাপিত হয়েছে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতের।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীর কারণে ঈদুল ফিতের সংকোচিত হয়ে জেলার সকল মসজিদে ঈদুল ফেতরের নামাজ আদায় করেন ধর্মপ্রান মুসল্লিরা। কোভিড-১৯ করোনা পরিস্থিতির কারণে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মৌলভীবাজার জেলার সকল মসজিদে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ধর্মীয় ভাবগাম্ভীযের্র মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদগাহ বা বড় কোন উম্মুক্ত স্থানে করোনা মহামারী থাকার কারণে ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি।

সোমবার ২৫ মে সকাল ৭টায় মৌলভীবাজার শহরের শাহমোস্তফা সড়কস্থ হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) দরগা-মসজিদে পৌরসভার তত্বাবধানে প্রথম জামাত ৭টা ও ২য় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়।

এসময় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জন-মানুষের নিরাপত্তায় পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সাদা পোষাকে আইন-শৃঙ্খলা বাহিনী দ্বায়িত্ব পালন করে।

পরপর অনুষ্ঠিত বিভিন্ন মসজিদে ঈদের জামাতে নানা শ্রেণীপেশার মানুষ নামাজ আদায় করেন। এছাড়াও জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, শ্রীমঙ্গল, জুড়ি ও বড়লেখা উপজেলার বিভিন্ন মসজিদে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com