(ভিডিওসহ) মৌলভীবাজারে পুলিশ সুপার কার্য্যালয়সহ ৭ টি থানায় জীবানুনাশক ট্যানেলের উদ্বোধন
June 1, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার ৭টি থানা, পুলিশ সুপার কার্য্যালয়, পুলিশ লাইনে এক সাথে জীবানুনাশক ট্যানেলের উদ্বোধন করা হয়েছে।
৩১ মে রবিবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্য্যালয়ে ট্যানেলের উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সারোয়ার আলম, অতিরিক্ত সদর সার্কেল পুলিশ সুপার জিয়াউর রহমান, ডিআইও ১ মো: আবু তাহেরসহ পুলিশের উর্ধ্বোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্য ও আগত দর্শণার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক ট্যানেলটি যথেষ্ঠ কাজে আসবে।



মন্তব্য করুন