(ভিডিওসহ) স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

June 17, 2020,

স্টাফ রিপোর্টার॥ দেশব্যাপী বৃক্ষরোপনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশনা প্রতিপালনে মৌলভীবাজার বৃক্ষরোপণ কর্মসূচি পালন হয়েছে।

বুধবার ১৭ জুন দূপুরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক  লীগের আয়োজনে শহরের পিটিআই এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  সাবেক সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি নজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, সদর উপজেলার সভাপতি মোঃ শামছুল ইসলাম, পৌর সভাপতি সৈয়দ জাকির হোসেন, সঞ্জয় দেবনাথ সহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।

১ আষাঢ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আগামী ৩ মাসব্যাপী (আষাঢ, শ্রাবণ ও ভাদ্র) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। ৩টি করে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com