(ভিডিওসহ) সদর হাসপাতালে আইসোলশনে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

June 21, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ২৫০ শয্যা সদর হাসপাতালে আইসোলশনে থাকা দুরুদ মিয়া নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। কয়েকদিন থেকে জ¦র, কাশি ও স্বাসকষ্ট দেখা দিলে রোববার সকাল সাড়ে ১১ টায় হাসপাতালের আইসোলশনে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দূপুর ১ টায় মৃত্যু হয়। তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি এলাকায়।
মৌলভীবাজার জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৮৩ জনে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮৫ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com