(ভিডিওসহ) মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ১২ লক্ষ টাকার ৪টি হস্তান্তর

June 30, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার এর কৃতি সন্তান ও বঙ্গবন্ধু কর্নার এর নন্দিত উদ্ভাবক এবং অগ্রণী ব্যাংক লিমিটেড এর এমডি ও সিইও মোহাম্মাদ শামস্ উল ইসলাম এর উদ্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে করোনা রোগীদের জন্য  অক্সিজেন কনসেন্টর হস্তান্তর করেন।

৩০ জুন মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌলভীবাজার পৌরসভার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। আনুষ্ঠানিক ভাবে মেয়র অগ্রণী ব্যাংকের প্রতিনিধিদের সাথে নিয়ে ১২লক্ষ টাকার ৪টি অক্সিজেন কনসেন্টর মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পার্থ সারদী দত্ত কাননগো এর নিকট হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জেন ডাঃ তওহীদ আহমদ, হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা ও মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা কর্মচারি বৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com