(ভিডিওসহ) তাকরীম ফাউন্ডেশনের পাশে দাড়ালো একাটুনা ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন

July 6, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা সম্মেলন কক্ষে দাফন কাজে নিত্য প্রয়োজনীয় জিনিষ কোভিড-১৯ (সন্দেহভাজন বা নিশ্চত) রোগে মৃত ব্যক্তির দাফন ও দাহ কাজে নিয়োজিত-তাকরীম ফাউন্ডেশনকে প্রদাণ করে একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন মৌলভীবাজার।

রবিবার ৫ জুলাই দুপুরে একাটুনা ইউনিয় ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্ব অনুষ্ঠানের শুরুতেই যুক্তরাজ প্রবাসী ও প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্নয়ক মোহাম্মদ মকিস মনসুর টেলি বার্তায় প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানান। এসময় তিনি তাকরীম ফাউন্ডেশন এর পাশে থাকার জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ আলাউর রহমান টিপু, মৌলভীবাজার পৌরসভার ৮ নং ওয়াড কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আয়াছ আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ খালেদ চৌধুরী, শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান, মুজিব মনসুর, শামীম আহমদ, আলীম আহমদ, মাফিক আহমদ।

এসময় তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ, তাকরীম ফাউন্ডেশন এর পক্ষ থেকে একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন, মৌলভীবাজারকে ধন্যবাদ জানান তাকরীম ফাউন্ডেশন এর পাশে দাঁড়ানোর জন্য।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন তাকরীম ফাউন্ডেশন এর পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন এবং দেশের এই ক্লান্তিলগ্নে মৌলভীবাজার বাসীর পাশে দাফন ও দাহ করে মৌলভীবাজার বাসীকে সহযোগিতার জন্য তাকরীম ফাউন্ডেশন এর সদস্যদের ধন্যবাদ জানান।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com