(ভিডিওসহ) তিন দফা দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশ

July 6, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার চৌমুহনা চত্বরে প্রগতিশীল ছাত্র জোট কেন্দ্রীয় সড়ক অবরোধ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে এবং রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোট মৌলভীবাজার জেলা শাখা বিক্ষোভ সমাবেশ করে।

৫ জুলাই রবিবার দুপুর ১২ টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য ও জেলা সংসদের সভাপতি সুবিনয় রায় সভাপতিত্বে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার সংগঠক রায়হান আনছারি, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াত, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক পিনাক দেব, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক রাজীব সূত্রধর।

বক্তারা বাংলাদেশ সরকারের রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের এই অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং রাষ্ট্রায়ত্ত পাটকল ও পাটশিল্পের আধুনিকায়নের দাবি করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com