নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

July 7, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনা প্রতিরোধ শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি পর্যটনসহ সকল খাতের উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা বিষয়ে মৌলভীবাজার প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় তিনি সকল গণমাধ্যমকর্মীদের সহযোগীতার কথা জানান।
মঙ্গলবার ৭ জুলাই দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসকের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশীদ ও মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যট তানিয়া সুলতানা, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
তথ্যবিভ্রাটরোধে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগীতার পাশাপাশি জেলার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সাংবাদিকরা পরামর্শমূলক কথা বলেন।
এ সময় নবাগত জেলা প্রশাসক জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নসহ জনকল্যাণে প্রশাসনের কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগীতা চান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com