মৌলভীবাজার জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে মাস্ক ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ
July 28, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাস প্রতিরোধ মৌলভীবাজার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে উদ্যোগে বিনামূল্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
২৮ জুলাই মঙ্গলবার দূপুর ২ ঘটিকায় শহরের চৌমুহনা এলাকায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নেতৃত্বে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং শহরের পশ্চিম বাজার এলাকায় পুলিশ সুপার ফারুক আহমদের নেতৃত্বে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় পৌর মেয়র মোঃ ফজলুর রহমান সহ জেলা প্রশাসন ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন