কমলগঞ্জের দলই চা বাগান অবিলম্বে খুলে দেয়ার দাবিতে আলীনগর ও দলই বাগানে ছাত্র-শ্রমিকদের মানববন্ধন

August 2, 2020,

কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দলই চা বাগান অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে আলীনগর ও দলই চা বাগানে চা শ্রমিক ও ছাত্র সমাজ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শুক্রবার ৩১ জুলাই সকাল ১০টায় আলীনগর চা বাগান কারখানার সামনে ও বেলা আড়াইটায় দলই চা বাগান হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সকাল ১০টায়  আলীনগর চা বাগানের পঞ্চায়েত ও চা ছাত্র যুব সমাজের যৌথ উদ্যোগে আলীনগর চা বাগানে অনুষ্ঠিত মানবন্ধনে বাগান পঞ্চায়েত সভাপতি গণেশ পাত্রের সভাপতিত্বে ও চা ছাত্র যুব পরিষদের নতা সজল কৈরীর পরিচালনায় বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালীর সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, নারী নেত্রী গায়ত্রী রাজভর প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com