(ভিডিওসহ) মৌলভীবাজার জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের শোক র‌্যালী

August 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে গভীর শোক ও শ্রদ্ধায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার ১৫ আগস্ট সকালে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গন থেকে জেলা আওয়ামীলীগেরে আয়োজনে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় এসে শেষ হয়। র‌্যালীতে অংশ নেয় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামলীগেরে সভাপতি নেছার আহমদ, সাধারন সম্পাদক মিসবাউর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজমল হোসেন, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ ফজলুর রহমান, জেলা যুবলীগেরে সাংগঠনিক সম্পাদক সুমেষ দাশ যিশু, শেখ রুমেল আহমদ, কয়ছর আহমদ, সহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ ও আওয়ামীলীগেরে অংঙ্গ সংগঠন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com