(ভিডিওসহ) মৌলভীবাজার পৌরসভা আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগস্ট সোমবার দূপুরে পৌর জনমিলন কেন্দ্রে পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর কাউন্সিলার মনবীর রায় মঞ্জু ও আসাদ হোসেন মক্কু। পরে দোয়া ও শিরণী বিতরণ করা হয়।
শোক সভায় অতিথিরা বলেন, নতুন প্রজন্মরা এখন বঙ্গবন্ধুর বিভিন্ন বিষয়ে সঠিক ইতিহাস জানতে পারছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশ গঠনে সন্ত্রাস, দুর্নীতি রোধে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে কাজ করার আহবান জানান বক্তারা।
https://www.patakuri.com/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d/
https://www.patakuri.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%97%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8/



মন্তব্য করুন