(ভিডিওসহ) মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় এইচএফএনসি স্থাপন ও হস্তান্তর

August 20, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনা রোগীদের চিকিৎসায় মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে বিএমএ চিকিৎসক এবং প্রবাসীদের উদ্যোগে স্থাপন হয়েছে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা এইচএফএনসি।
২০ আগস্ট বৃহস্পতিবার দূপুরে বিএমএ সভাপতি ডাঃ শাব্বির হোসেন খানের সভাপতিত্বে এক অনুষ্ঠানে এইচএফএনসি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পারথি সারথি দত্ত, সিভিল সার্জন ডাঃ তউহীদ আহমদ সহ চিকিৎসকেরা।
ডা. শাব্বির হোসেন খান বলেন, বিএমএ চিকিৎসক এবং প্রবাসীদের উদ্যোগে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ-তে ম্যানিফোল্ড সিলিন্ডার অক্সিজেন প্লান্টসহ তিনটি এইচএফএনসি এবং কোভিড ডেডিকেটেড আইসিইউ সুরক্ষা স্থাপন ও হস্তান্তর করা হয়েছে। এই উদ্যোগের ফলে এখন করোনা রোগীদের উচ্চমাত্রায় অক্সিজেন দেওয়া যাবে, ফলে বাঁচবে মানুষের প্রাণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com