(ভিডিওসহ) বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কবর জিয়ারতে পররাষ্ট্রমন্ত্রী

August 20, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কবর জিয়ারত করলেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার ২০ আগষ্ট দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন সিলেট থেকে সড়ক পথে ঢাকা যাবার সময় মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামে সাবেক গণপরিষদ সদস্য ও সংসদ সদস্য, স্বাধীনতা পুরস্কারে ভূষিত সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কবর জিয়ারত করেছেন। এ সময় আজিজুর রহমানের ছোট ভাই সাবেক মুক্তিযুদ্ধা জেলা কামান্ডার মোঃ জামাল উদ্দিন, পৌরসভা মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেশনা বিষায়ক সম্পাদক সজিব আহসানসহ পরিবারের সদস্য ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। গত ১৮ আগষ্ট করোনায় আক্রান্ত হয়ে আজিজুর রহমান মৃত্যুবরণ করেন ।
কবর জিয়ারত শেষে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান নির্লোভ ও সৎ রাজনীতিক ব্যক্তি ছিলেন। এই শূন্যতা পূরন হওয়ার নয়। প্রয়াত আজিজুর রহমানকে অনুসরন করতে দলীয় নেতাকর্মিদের আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com