(ভিডিওসহ)২১ আগস্ট নিহতদের স্মরণে জেলা মহিলা আওয়ামীলীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার॥ ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ সকল শহীদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট শুক্রবার বিকাল ৪ টায় জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার কার্যালয়ে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিনের সভাপতিত্বে ও রাহিলা আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, মহিলা আওয়ামীলীগ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রেজিয়া রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নৈশর আলী খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, কৃষক লীগের সভাপতি শাহীন আহমেদ চৌধুরী, মহিলা আওয়ামীলীগ রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তি চক্রবর্তী, কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক বিলকিস আক্তার প্রমুখ।
সভায় বক্তারা ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার স্বড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে এই হামলায় জড়িতদের শাস্তি দ্রুত কার্যকরের দাবী জানান বক্তারা।
সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে বঙ্গবন্ধু ও গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। পরে শিরনী বিতরণ করা হয়।



মন্তব্য করুন