(ভিডিওসহ) মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

August 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার বর্বরোচিত গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হক,পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাউর রহমান, পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ প্রমুখ। পৌরসভা এবং সংগঠনের সকল ইউনিটের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com