(ভিডিওসহ) লেডিস ক্লাব এর উদ্যোগে বৃক্ষরোপণ
August 23, 2020,

স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগস্ট উপলক্ষে লেডিস ক্লাব এর উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।
২৩ আগস্ট রোববার দুপুরে শহরের শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এ সময় কোমলমতি শিশুদের বৃক্ষরোপণে উৎসাহী করতে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ ও শিশুদের মাঝে চারা বিতরণ কর্মসূচির সভাপতিত্ব করেন লেডিস ক্লাব মৌলভীবাজার এর সভাপতি কবিতা ইয়াসমীন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, ও লেডিস ক্লাবের অন্যান্য সদস্যগণ।



মন্তব্য করুন