(ভিডিওসহ) মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে এম সাইফুর রহমানের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার॥ সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে কোরআন খতম, মিলাদ মাহফিল দোয়া ও শিরনী বিতরণ করা হয়।
এ উপলক্ষে শনিবার দূপুর ১২ টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রয়াত মন্ত্রীর কবরে ফুল দিয়ে শ্রদ্বা জানান। এ সময় উপস্থিত ছিলেন সাইফুর রহমানের পুত্র জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান সহ পরিবারের সদস্য।
পৃথকভাবে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মৌলভীবাজার জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে মৌলভীবাজার জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, হবিগঞ্জ পৌর সভার সাবেক মেয়র আলহাজ¦ জিকে গৌছ, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, জেলা ছাত্রদল সভাপতি মোঃ রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ। 
এরপর সিলেট বন্দর জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ মিলাদ ও দোয়া পরিচালনা করেন। এদিকে বাদ যোহর ও বাদ আসর জেলার বিভিন্ন উপজেলায় মসজিদগুলোতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্দ্যোগে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়।
এম সাইফুর রহমান বানিজ্য মন্ত্রী, একাধিকবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে ১২ টি বাজেট পেশ করেছেন। তিনি ভ্যাটের প্রবর্তক ছিলেন।
উল্লেখ্য ২০০৯ সালের এই দিনে এম সাইফুর রহমান মৌলভীবাজারের নিজ বাড়ী বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাহ্মণবাড়ীয়া জেলার ঢাকা- সিলেট মহা সড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরন করেন ।
https://www.patakuri.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7/
https://www.patakuri.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be/
https://www.patakuri.com/%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%ab-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%b8%e0%a6%be/



মন্তব্য করুন