(ভিডিওসহ) মৌলভীবাজারে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

September 9, 2020,

স্টাফ রিপোর্টার॥ অটো রিক্সায় গ্রীল স্থাপনের নির্দেশনা, অনটেস্ট গাড়ী চলাচলে স্টিকার ব্যবসা, রং পার্কিং এর নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৯ সেপ্টেম্বর বুধবার দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সন্মুখে মানব বন্ধনের আয়োজন করে জেলা অটোটেম্পু অটোরিক্সা, মিসুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। মানব বন্ধনে সহস্রাধিক চালক রাস্তার পাশে সিএনজি অটোরিক্সা রেখে অংশ গ্রহন করে। বক্তব্য রাখেন শ্রমিক নেতা পাবেল আহমেদ, আজিজুল হক সেলিম সহ অন্যন্যরা।

 

 

বক্তারা বলেন, দরজা লাগানো, অনটেস্ট গাড়িতে টিকার সিস্টেম বাতিল ও যত্রতত্র পার্কিং করার নামে জরিমানা প্রথা বাতিল করতে হবে, নতুনা তারা কঠোর আন্দোলনের ডাক দেবেন। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com