(ভিডিওসহ) সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

September 14, 2020,

স্টাফ রিপোর্টার॥  সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, বীর মুক্তিযুদ্ধা, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ মহসিন আলীর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন,পারিবারিক ও দলীয়ভাবে নানা কর্মসূচী পালিত হয়েছে।

১৪ সেপ্টেম্বর সোমবার দূপুর সাড়ে ১২ টায় সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার প্রাঙ্গণে সৈয়দ মহসীন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, পরিবারে সদস্য, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন-জেলা আ’লীগের লীগ নেতা ও মরহুমের ছোট ভাই সৈয়দ নওশের আলী খোকন, সৈয়দ সলমান আলী, মরহুমের মেয়ে সৈয়দা সাবরিনা শারমিন, সৈয়দা জেরিন আক্তারসহ অনেকে।

পরে তার রুহের মাগফিরাত কামনা করে কুরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া, মিলাদ ও শিরনি বিতরণ করেন তার অনুসারীরা।

এ বছর মৌলভীবাজার শহরের বেরীপাড়স্থ দর্জীমহলের বাড়িতে কোভিড-১৯ এর কারনে কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। সকল কর্মসূচী পালিত হয়েছে সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার প্রাঙ্গণে। তাছাড়া ১৫ সেপ্টেম্বর তাঁর কর্মময় জীবন নিয়ে র্ভাচুয়াল আলোচনা হবে। সেখানে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিষয়টি জানিয়েছেন তাঁর মেঝো মেয়ে ও সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন।

উল্লেখ্য সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য এবং মৌলভীবাজার পৌরসভায় পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com