(ভিডিওসহ) মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে মৌলভীবাজারে মানব বন্ধন

September 23, 2020,

স্টাফ রিপোর্টার॥ হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ্ আহমদ শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর বুধবার দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে মানব বন্ধনের আয়োজন করে বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামায়াত, মৌলভীবাজার শাখা।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান জালালী।
বক্তারা বলেন, আলাউদ্দিন জিহাদীকে নিঃশর্তে মুক্তি দেয়া না হলে বড় ধরনের আন্দোলনে যাবেন তারা।
প্রসঙ্গত: ফেসবুকে হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমীর আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তির অভিযোগে দেওভোগ মাদ্রাসার খতিব ও মহানগর ওলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হারুনুর রশিদের করা মামলায় ২০ সেপ্টেম্বর সকালে ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে মুফতি আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com