(ভিডিওসহ) জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান কুলখানি অনুষ্ঠিত

September 26, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মরহুম মোঃ আজিজুর রহমান এর কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৬ সেপ্টেম্বর দুপুরে  মরহুমের নিজ বাড়ি গুজারাই গ্রামে কুলখানি অনুষ্ঠিত হয়।

কুলখানি দোয়া মাহফিলে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান, পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, সাবেক ব্রিটিশ কাউন্সিলার এম এ রহিম (সিআইপি), সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েবসহ বিভিন্ন রাজনৈতিক দলে নেতা কর্মী, সাংবাদিক, আত্মীয়-স্বজন,পরিচিতজন ও সকল শুভানুধ্যায়ী,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান গত ১৮ আগষ্ট মৃত্যুবরণ করেন।

মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

জেলা পরিষদের চেয়ারম্যান পদে বর্ষীয়ান রাজনীতিবিদ আজিজুর রহমান

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com