(ভিডিওসহ) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের মৌলভীবাজারে জেলা সম্মেলন

September 27, 2020,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ মৌলভীবাজার জেলা সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৭ সেপ্টেম্বর বিকেলে কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ হলরুমে সম্মেলন অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ শাহজাহান মিয়ার সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন কমিটির ক্রীড়া সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ আবু বক্কর।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাহুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ শাহ মোস্তফা কলেজের অধ্যক্ষ মোঃ মুশফিকুর রহমান, কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামাল হোসেন, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম,কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক লক্ষী কান্ত দেব।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা ভুইয়া।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কার্তিক সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান প্রচার সম্পাদক তোফাজ্জল হক।

সার্বিক দাওয়াত কার্য কার্যক্রমে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মোঃ আবু বকর, যুগ্ন আহবায়ক আবুলেইছ মোঃ ছালেহ যুগ্ন-আহবায়ক ইন্দ্র কুমার দাস।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com