(ভিডিওসহ) বেগমগঞ্জে নারীর উপর পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে তরুণ আলেম সমাজের মানববন্ধন

স্টাফ রিপোর্টার॥ নোয়াখালীর বেগমগঞ্জে নারীর উপর পাশবিক নির্যাতন ও শ্লীলতাহানির ভিডিও করে ফেসবুকে ভাইরালকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন পালিত।
সোমবার ৫ অক্টোবর বিকাল সাড়ে ৫ ঘটিকায় মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে তরুণ আলেম সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নুরুল কুরআন মাদরাসার ভাইস প্রিন্সিপাল তরুণ আলেম মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ এর সভাপতিত্বে ও মীরপুর হুসাইনিয়া মাদরাসার মুহতামিম তরুণ আলেম হাফিজ মাওলানা আজফার খানের পরিচালনায় বক্তব্য রাখেন জননেতা ও সাবেক রাজনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, মাওলানা আসজাদ বর্ণভী, বিশিষ্ট ব্যবসায়ী তরুণ আলেম মাওলানা সৈয়দ সাইফুর রহমান, জামেয়া দ্বীনিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মজদুদ আহমদ রাফিদ, মাওলানা শাহ মাহমুদুর রশিদ, মাওলানা এনামুল হক, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আহমদ হুসাইন, মাওলানা আরিফ আহমদ চৌধুরী, হাফিজ হাসান আহমদ চৌধুরী, হাফিজ রিয়াজুল হাসান সেজুল, মাওলানা মোঃ ফজলুর রহমান হেলালী, হেলালী, ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া, তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার প্রমূখ।
বক্তাগন নেক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনার সাথে যারা জড়িত প্রত্যেকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।



মন্তব্য করুন