(ভিডিওসহ) নারীর প্রতি সহিংসতা ও ধর্ষনের প্রতিবাদে মৌলভীবাজারে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত

October 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষনের প্রতিবাদে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।  রোবাবার ১১ অক্টোবার দূপুরে মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবী ও সমাজকর্মী কর্মীর আয়োজনে কালো পতাকা মিছিলটি স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার পুলিশ বক্সে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পতাকা মিছিলে ১২টি সামাজিক সংগঠন অংশ নেয়।
সমাজসেবক এবং শেখ বোরহান উদ্দিন (রহ:) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সমাজকর্মী এবং কালের কন্ঠ শুভ সংঘ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক তাকবীর হোসাইন মান্নার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সচেতন নাগরিক ফোরামের সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, বাঁধন থিয়েটারের সভাপতি রুহেল চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ সাইফুর রহমান, এ কে এম আকলু, আব্দুস সামাদ খান,সৈয়দ সাহেদ আলী, শেখ কামরুল হাসান,শাহ রাজুল আলী, ইহাম মুজাহিদ, আব্বাছ উদ্দিন, রোকন আহমেদ, বোরহান উদ্দিন রুপক, আব্দুল মুত্তাকিন শিপলু, দুলাল হোসেন জুমান, সিরাজুল হাসান, সাইফুল সরকার জুনেদ, শেখ সোহান হোসাইন হেলাল, আব্দুল হাকিম, সিরাজুল ইসলাম, সাইদুল ইসলাম মান্না, হোসাইন আহমেদ ইমরান, সাব্বির আহমদ, অলি আহমদ, তোফাজ্জল হোসাইন, হাবীব মিয়া, আবদাল হোসাইন,আশরাফ চৌধুরী সাব্বির, রনি আহমদ, আয়ানুল ইসলাম, মুজাফফর ইমাদ, নাইম আহমদ তালুকদার, জহুরা নেওয়াজ আন্নি, উম্মে লাবীবা ইনা, আদনান ইমন, সাকিব চৌধুরী, রাহাত আহমেদ, শেখ মারুফ সহ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এবং সেই সাথে পৃথক ট্রাইবোনাল গঠন করে ধর্ষণের বিচার ও ধর্ষকের সম্পত্তি বাজেয়াপ্ত করার জোড় দাবী জানানো হয় ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com