(ভিডিওসহ) আজ মহা অষ্টমী : মৌলভীবাজারের মন্দিরে মন্দিরে চলছে অঞ্জলি সহ নানা আয়োজন

October 24, 2020,

স্টাফ রিপোর্টার॥ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। শনিবার ২৪ অক্টোবর জেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে দূর্গা পূজার তৃতীয় দিনে মহা অষ্টমী পূজার  দিনে মা দূর্গার চরনে পুষ্পাঞ্জলী দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।

মহা অষ্টমী উপলক্ষে রাজনগরের ঐতিয্যবাহী পাঁচগাঁও লাল দূর্গা পূজামন্ডপ, কুলাউড়ার কাদিপুর শিববাড়ি সহ জেলা শহরের ত্রিনয়নী, দূর্গাবাড়ি, নতুন কালীবাড়ী ও শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ, লালবাগ ও শাপলাবাগের মন্ডপের নান্দনিকতায় পালন হচ্ছে পূজা।

এদিকে চলমান করোনার মধ্যে ভক্তদের আকর্ষন করতে ত্রিনয়নী শিব বাড়ী পূজা মন্ডপের আয়োজনে এবারো ভিন্ন মাত্রা রয়েছে। শিব লিঙ্গের আদলে শিব-বিগ্রহ বিশাল প্যান্ডেল নানা বর্ণের দূর্গা প্রতিমা তৈরী করেছে তারা। অত্যন্ত আকর্ষনীয় সাজের এ সব পূজো মন্ডপে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসছেন পূজা দেখতে।

পুজারী ও সনাতন সম্প্রদায়ের অনুসারীরা বিভিন্ন মন্ডপে উপোস থেকে দুর্গা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছেন।

সকাল থেকেই বিভিন্ন  বয়সের নারী, পুরুষ ও শিশুসহ ভক্ত দর্শনার্থীরা নতুন পোশাক পড়ে পূজা মন্ডপে ভিড় করছেন। এ সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঢোল বাজনা এবং শঙ্খধ্বনিতে  পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

এবার পুজা মন্ডপের পুজারী ও ভক্তরা দেশে চলমান করোনার হাত থেকে মুক্তি ও বিশ্ব মানব কল্যানের জন্য আর্শিবাদ চান।

মৌলভীবাজার জেলায় এবার ৯৬৯টি পূজামন্ডপে পূজা হচ্ছে। এর মধ্যে সার্বজনীন পূজামন্ডপ ৮৪২টি এবং ব্যক্তিগত ১২৭টি।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com