লাইসেন্স ও ফার্মাসিস্ট বিহীন কোন ফার্মেসি থাকবেনা- মেজর জেনারেল মাহবুবুর রহমান

November 4, 2020,

স্টাফ রিপোর্টার॥ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ও মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান বলেন, প্রথমেই লাইসেন্স ও ফার্মাসিস্ট বিহীন কোন ফার্মেসি থাকবেনা। ফার্মেসী মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ইনভয়েস ছাড়া কেনাকাটা করবেন না। কোনভাবেই আপনারা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক বিক্রি করবেননা এবং পুরো ডোজ ছাড়া দিবেননা। একটা কথা মনে রাখবেন, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির জন্য নয়। আর মেয়াদউত্তীর্ণ ঔষধের পরিবর্তে যদি কোন কোম্পানি ফিজিসিয়ান স্যাম্পল দেয় সেসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

৪ নভেম্বর বুধবার বিকেলে মৌলভীবাজার শহরের একটি আবাসিক হোটেলের হল রুমে বাংলাদেশে মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপ প্রয়োজনীয়তা ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় সভায়  তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরের উল্লেখিত কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা বেটার হেলথ ইন বাংলাদেশের সহযোগিতায় আপনাদের জন্য সফটওয়্যার তৈরী করেছি, আশা করছি সবাই উপকৃত হবেন। মনে রাখবেন স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।

জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর, ডিএফআইডি- ব্রিটিশ সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সোসাইটি ও ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেল্থ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিসিডিএস মৌলভীবাজার শাখা সভাপতি ও কেন্দ্রীয় পরিচালক এমদাদুল হক মছনু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সালাউদ্দিন, জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা, বিসিডিএস মৌলভীবাজার শাখা সাধারণ সম্পাদক  সৈয়দ এ. রউফ মানিক। স্বাগত বক্তব্য দেন এমএসএইচ বিএইচবি প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক মোঃ ইফতেখার হাসান খান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com