কুলাউড়া
কুলাউড়া গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া ২’শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ৬ ডিসেম্বর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই এনামুল হক, এএসআই নাজমুল হোসেন, এএসআই মো: তাজুল...
কুলাউড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে, ফার্মেসিকে জরিমানা
কুলাউড়া প্রতিনিধি॥ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় বন্ধ ও ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিতকরণে মনিটরিং ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার ৬ ডিসেম্বর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার...
তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক
মাহফুজ শাকিল॥ মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস ছালেক। মঙ্গলবার ৬ ডিসেম্বর দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সভায় তৃতীয় বারের মতো ভালো পারফর্মমেন্সের পুরস্কার স্বরূপ তাকে শ্রেষ্ঠ...
ইন্ডিয়া হারবাল সেন্টার ও চিকিৎসককে দন্ড
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় নিম্নমানের ওষুধ মজুদ ও বিক্রয় এবং ড্রাগ লাইসেন্স ব্যতিরেকে অনুমোদনহীন ওষুধ মজুদ ও বিক্রয়ের অপরাধে ইন্ডিয়া হারবাল সেন্টারকে ৫ হাজার টাকাসহ প্রতিষ্ঠানের ইউনানি চিকিৎসককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কুলাউড়া থানার ওসি মো: আব্দুছ ছালেক বলেন, দেলোয়ার...
১৯৭১ সালের ৬ ডিসেম্বর কুলাউড়া মুক্ত দিবস
কুলাউড়া প্রতিনিধি॥ ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার জেলার এই উপজেলা পাকিস্তানী হানাদার মুক্ত হয়। ৯ মাস মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সমগ্র দেশ শত্রু মুক্ত হয়। তার পূর্বে দেশের বিভিন্ন জেলা উপজেলা ক্রমান্বয়ে শত্রুমুক্ত হয়। দীর্ঘ নয়...
কুলাউড়ায় চুরি যাওয়া মোটরসাইকেল অচিরেই উদ্ধার করা হবে : ওসি
এস আর অনি চৌধুরী॥ কুলাউড়ার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মীদের সাথে মতবিনিময় করেছেন থানার ওসি মো. আব্দুছ ছালেক। সোমবার ৫ ডিসেম্বর দুপুরে থানা ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময়ে কুলাউড়ার গণমাধ্যম কর্মী ও থানা পুলিশের কর্মকর্তারা...
কুলাউড়ায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য রুবেল গ্রেপ্তার
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ৪ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত রুবেল পৌরসভাস্থ জয়পাশা গ্রামের আব্দুল হাসেমের ছেলে। থানা সূত্র জানা যায়,...
কুলাউড়ায় ১৩ ডিসেম্বর থেকে ৫দিন ব্যাপী বিজয় মেলা
এস আর অনি চৌধুরী॥ কুলাউড়া পৌরসভার আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ৪ ডিসেম্বর সন্ধ্যায় পৌরসভা হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ...
সংরক্ষিত বনে বাঁশ কাটার অভিযোগে ১ জনের বিরুদ্ধে মামলা
মাহফুজ শাকিল॥ কুলাউড়ায় সংরক্ষিত বনের ভেতর অবৈধভাবে বাঁশ কাটার অপরাধে রতন কর্মকার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বনবিভাগ। শনিবার ৩ ডিসেম্বর সকাল ১১টায় কুলাউড়া রেঞ্জের গাজীপুর বিটের পশ্চিম গোগালীছড়া বাঁশ মহালের ওমরেরগজি নামক স্থানে অবৈধভাবে বাঁশ কর্তনরত অবস্থায়...
কুলাউড়ায় মিছিরা খাতুন একাডেমি নামে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানহীন এলাকা উত্তর বিজলীতে শনিবার ৩ ডিসেম্বর মিছিরা খাতুন একাডেমির উদ্বোধন হয়েছে। মৌলভীবাজারের জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান প্রধান অতিথি হিসেবে একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একাডেমির দাতা পরিবারের সদস্য জহির উদ্দিন...


