কুলাউড়া উদীচী শিল্পীগোষ্ঠীর প্রকৃতি অবগাহন

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উদীচী শিল্পীগোষ্ঠীর বার্ষিক প্রকৃতি অবগাহন পালন করা হয়েছে। শনিবার ২৮ জানুয়ারি উপজেলার লংলা ক্লাব হাউজে সারা দিনব্যাপি বিভিন্ন আয়োজনে এ প্রকৃতি অবগাহন এক ঝাঁক তরুণ সদস্যদের নিয়ে সম্পন্ন হয়।
এতে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উদীচী শিল্পীগোষ্ঠী কুলাউড়া শাখার সহ-সভাপতি বিপুল চক্রবর্তী, সহ-সভাপতি সুমিত্রা ভট্টাচার্য মিত্রা, শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমদ, আনন্দ বিদ্যাপীঠের পরিচালক মাহবুব করিম মিন্টু, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের সাবেক সাধারণ সম্পাদক সামছুল আলম খান শাহীন, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইন্দ্রজিত রায় ও জয়ন্ত দেবনাথ।
কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কাশেম রুবেল, লালসূর্য্য খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জয়সেন দাস, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, সাংবাদিক নাজমুল বারী সুহেল, জিয়াউল হক জিয়া, হাসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম, ব্যাংকার সুজিত দে, উদীচী কুলাউড়া শাখার সহ-সাধারণ সম্পাদক নান্টু দাস ও অনিরুদ্ধ রায় চন্দন, সংগীতশিল্পী দিলীপ ঘোষ প্রমুখ।
প্রকৃতি অবগাহন শেষে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক প্রাপ্ত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনের কুলাউড়া শাখা সব সময় ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়েই সমাজের নিপীড়িত মানুষের কথাগুলো ফুটিয়ে তুলে।



মন্তব্য করুন