সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম

November 28, 2026,

কুলাউড়া প্রতিনিধি : একটি সুস্থ, মাদক মুক্ত ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প হতে পারে না। যদি পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে একটি সর্বজনীন এবং সবার জন্য উন্মুক্ত খেলাধুলার পরিবেশ তৈরি করা  যায়, তবে তা পুরো সমাজের গুণগত পরিবর্তনে এক অভাবনীয় ভূমিকা রাখবে।

দেশের যুবসমাজকে মাঠমুখী করা এবং খেলাধুলাকে একটি শক্তিশালী সামাজিক মাধ্যম হিসেবে গড়ে তোলাই এই সরকারের মূল লক্ষ্য। এই আধুনিকায়নের পেছনে মূল রূপকার ও অনুপ্রেরণা হিসেবে  প্রধানমন্ত্রী তারেক  রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন তিনি।

২৭ নভেম্বর শুক্রবার রাতে কুলাউড়া রেলওয়ে পার্কিং সংলগ্ন মাঠে পার্ক গ্রাউন্ড শর্টপীচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে এসব কথা বলতে এমপি শওকতুল ইসলাম।

কুলাউড়া পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বদরুজ্জামান সজল এঁর পৃষ্টপোষকতায় পার্ক গ্রাউন্ড শর্টপীচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্টপোষক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল।

অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম খান খসরুর সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক রবিউল সানী মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম সমছু, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মোক্তার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূইয়া খোকন, সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিদ আলম নাঈম, মাসুদ রানা প্রমুখ।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় সোনালী পরিবহন সংস্থা কে হারিয়ে টিম এভেনঞ্জাস কুলাউড়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com