শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ, আ/ট/ক ১
November 28, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।
শুক্রবার ২৭ নভেম্বর শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেছে। এরমধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৮শ ৪৩ পিস ভারতীয় প্রসাধনী।
পুলিশ জানিয়েছে, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে এসব প্রসাধনী সামগ্রী দেশে আনা হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।



মন্তব্য করুন