এক লাখ ভোটারের অংশ গ্রহনে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত চা শ্রমিকদের নির্বাচন নিয়ে প্রশাসনের প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার : আগামী ২৮ নভেম্বর দীর্ঘ ৮বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের চা শ্রমিকদের সর্ব বৃহৎ সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নির্বাচন। সারাদেশে ৭টি ভ্যালী ও ২৩০টি বাগান পঞ্চায়েত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ১ লক্ষ ২৯ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।
বুধবার ২৫ নভেম্বর বিকেলে নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন রির্টানিং কর্মকতা।
এসময় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন চা শ্রমিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো: মামুনুর রশীদ।
প্রধান অতিথি বলেন, ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মৌলভীবাজারসহ সারা দেশের ২৩০ কেন্দ্রে এক যোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ট ভাকে নির্বাচন সম্মন্ন করতে সর্বচ্চো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাগান পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন পদে ২৩০টি প্যানেল, ভ্যালি নির্বাচনে ৭টি প্যানেল ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সভাপতিসহ অন্যান্য পদে ১টি প্যানেল ও সাধারণ সম্পাদক পদে ১টি প্যানেলের প্রতিনিধি নির্বাচিত করবেন চা শ্রমিকরা।



মন্তব্য করুন