ইমদাদুল হক মিলনের উপন্যাস আলোচনায় শ্রীমঙ্গলে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আড্ডা

November 25, 2026,

সাইফুল ইসলাম : বইপাঠের অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা বৃদ্ধি এবং তরুণদের মধ্যে সৃজনশীল চিন্তার বিকাশের লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার উদ্যোগে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোডস্থ উত্তরণ পাঠাগারে এই আড্ডা অনুষ্ঠিত হয়।

দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার উপদেষ্টা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আড্ডায় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন, সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া এবং সমাজকল্যাণ সম্পাদক এস এম ফজলে রাব্বি। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক তাহির মিয়া, টিলাগাঁও রিসোর্টের ম্যানেজার আব্দুল কাইয়ুম, চাকরিজীবী সাজ্জাদ হোসেন সাজু এবং শিক্ষার্থী দেওয়ান আহবাব রাফি, আফজাল হোসেন, মো. মুন্তাসার রহমান, নাভিদ ও ফাতেমা আক্তার প্রমুখ।

সভাপতির বক্তব্যে সাংবাদিক মো. সাইফুল ইসলাম বলেন, “সমাজে মূল্যবোধ ও মানবিকতা জাগ্রত করতে নিয়মিত সাহিত্যচর্চার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে বইমুখী ও সৃজনশীল করে তুলতে উত্তরণ পাঠাগারের মতো কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন বলেন, “শুভসংঘ সবসময়ই ভালো কাজের সঙ্গে যুক্ত। সাহিত্য আড্ডার মাধ্যমে পারস্পরিক চিন্তা বিনিময় ও ইতিবাচক উদ্যোগগুলোকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য।”

আড্ডায় বাংলাদেশের কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উল্লেখযোগ্য উপন্যাস ‘নূরজাহান’ ও ‘পরাধীনতা’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আব্দুল কাইয়ুম স্থানীয় পর্যটন ও সাংস্কৃতিক পরিমণ্ডলে সৃজনশীল আড্ডার গুরুত্ব তুলে ধরেন। অংশগ্রহণকারী অন্য সদস্যরা পাঠাভ্যাস বৃদ্ধি, নিয়মিত আড্ডা আয়োজন এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার বিষয়ে মতামত দেন।

সবশেষে পারস্পরিক সৌহার্দ্য ও নিয়মিত সাহিত্যচর্চা অব্যাহত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে আড্ডা শেষ হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com