কুলাউড়া

কুলাউড়ায় খাসি স্টুডেন্ট ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় খাসিয়া পুঞ্জির দরিদ্র পরিবারের ৫০ জন সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার ২৯ডিসেম্বর দুপুর ১২টায় উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে ইউনাইটেড কিংডম পরিবার (ইউকে) এর সার্বিক সহযোগীতায় খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট এর উদ্যোগে এই...

মুজিববর্ষে ১১০ ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার কুলাউড়ায় গৃহনির্মাণ কাজ ঘুরে দেখলেন জেলা প্রশাসক

মাহফুজ শাকিল॥ মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিসহ ঘর পাবেন এমন স্বপ্ন দেখছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১১০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মানুষ। আগামী জানুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাদের সেই কাঙ্খিত স্বপ্ন বাস্তবে প্রতিফলিত হবে। “আশ্রয়নের অগ্রাধিকার শেখ হাসিনার উপহার”...

কুলাউড়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণি কর্মচারী পরিষদের মানববন্ধন

কুলাউড়া প্রতিনিধি॥ বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণি কর্মচারী পরিষদের কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৫ দফা দাবীতে এক মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। পরিষদের উপজেলা সভাপতি মোহাম্মদ আবুল হোসাইন এর সভাপতিত্বে ও সম্পাদক...

কুলাউড়া পৌরসভায় এমপি সুলতান মনসুরের পক্ষে সৌর বিদ্যুৎ বিতরণ

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া পৌরসভায় ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ বাস্তবায়নে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বরাদ্দকৃত ৪৭ জন উপকারভোগীদের মাঝে সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়েছে। ২৭ ডিসেম্বর রোববার বিকেলে কুলাউড়া শহরস্থ এমপির অফিস প্রাঙ্গণে...

কুলাউড়ায় মেয়র প্রার্থী সিপারের মাষ্টার প্ল্যান নিয়ে মতবিনিময়

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ দলের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেছেন, বিগত পৌরসভা নির্বাচনে আমি প্রার্থী হয়ে দলীয় মনোনয়ন পাইনি, বিদ্রোহী প্রার্থীও হইনি। এবারের নির্বাচনে মেয়র পদের জন্য দলীয় মনোনয়ন পেয়েছি,...

কুলাউড়া পৌর নির্বাচনে প্রার্থীদের হলফনামায় যা লিখলেন

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ প্রার্থীর হলফনামায় উঠে এসেছে তাদের সম্পদ, শিক্ষার বিবরণ। কেউ শিক্ষায় এগিয়ে থাকলেও সম্পদে পিছিয়ে আবার কেউ সম্পদে এগিয়ে থেকেও শিক্ষায় পিছিয়ে। হলফনামার তথ্য অনুযায়ী শিক্ষায় এগিয়ে আছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সিপার উদ্দিন...

কুলাউড়ায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন নৌকার প্রার্থী সিপার উদ্দিন

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। শনিবার ২৬ ডিসেম্বর রাত ৯টায় কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে মতবিনিময় করেন। ১৬ জানুয়ারির পৌরসভার নির্বাচনে সকল সহকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা...

পুলিশ সুপারের উদ্যোগে কুলাউড়া থানা পেল নতুন গাড়ি

মাহফুজ শাকিল॥ মৌলভীবাজারের কুলাউড়া থানায় পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে নতুন একটি গাড়ি প্রদান করা হয়েছে। ২৬ ডিসেম্বর শনিবার কুলাউড়া থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে গাড়িটি হস্তান্তর করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, পিপিএম (বার)। এ লক্ষে সকাল ১১টায়...

জঙ্গলে প্রেমিকের লাশ রাতভর পাহারা প্রেমিকার

ইমাদ উদ দীন॥ এমন বিরল ও দু:সাহসিক ঘটনায় নিয়ে এলাকা জুড়ে তোলপাড়। জীবন মরণের খেলায় মেতে উঠা কিশোর প্রেমিক যুগলের অদ্ভুত ও ভয়ঙ্কর কান্ডে হতবাক অভিভাবক মহল। লোকমুখে চাউর হওয়া ওই ঘটনা দিনভর তার আদ্যোপ্রান্ত ছিলো এলাকাবাসীর মুখে মুখে।...

কুলাউড়ায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেপ্তার

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া থানা পুলিশের এক ঝটিকা অভিযানে ১৩ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com