মৌলভীবাজার পুজা মন্ডপ পরিদর্শনে ভারতের সহকারী হাই কমিশনার

October 18, 2026,

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি ও ভবানি বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

রোববার ১৮ অক্টোবর সকাল ১১টায় সিলেট থেকে সড়ক পথে প্রথমে রাজনগরের ঐতিহ্যবাহী পাঁচগাঁও দুর্গামন্দির পরিদর্শন করেন  ভারতের সহকারী হাইকমিশনার। পরে শ্রীমঙ্গলেস্বরী কালিবাড়িতে উপস্থিত হয়ে দুর্গাপূজার আয়োজন ও সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন-আমি শ্রীমঙ্গলেস্বরী কালিবাড়ির পুজা কথা অনেক শুনেছি। এখানে আসতে পেরে নিজেকে আনন্দবোধ করছি। সবাই শান্তি শৃংখল ভাবে পুজা উদযাপন করতে পারছেন সেটাই আনন্দের বিষয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com