কুলাউড়া
কুলাউড়ার কর্মধা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল স্থানীয় কর্মধা কাঁঠালতলী বাজারে ৩০ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হয়। কর্মধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ মজিদ মনু সাহেবের সভাপত্বিতে ও যুবলীগ নেতা মুজিবুল হক হারুনের সঞ্চালনায় সম্মেলন ও...
যানবাহনের নিরাপত্তায় নতুন যন্ত্র উদ্ভাবন করলেন কুলাউড়ার সাব্বির
কুলাউড়া অফিস॥ সিলেটের লিডিং ইউনিভার্সিটির ইলকেট্রক্যিাল এন্ড ইলকেট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তিন শিক্ষার্থী সাব্বির আহমদ ও তার দুই সহপাঠি আশিক হোসেন এবং মো: জামাল মিয়া যানবাহনের নিরাপত্তামূলক ইন্টারলক ব্যবস্থা সম্বলিত একটি যন্ত্র ‘ভেহিক্যাল সিকিউরিটি সিস্টেম: এ কম্বিনেশন অব ডিটেকটিং...
কুলাউড়ায় সিপিবি’র মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
কুলাউড়া অফিস॥ সারাদেশের সাম্প্রদায়িক হামলা ও তান্ডবের প্রতিবাদে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় ঘোষিত পক্ষকালব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ৩০ নভেম্বর বুধবার সকাল ১১টায় কুলাউড়া চৌমূহনীতে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। শেষে বিক্ষোভ মিছিল কুলাউড়া শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে চৌমূহনীতে...
কুলাউড়ার শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৬ নভেম্বর শনিবার স্থানীয় নছিরগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সেলিম আহমদের পরিচালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...পর্চা জালিয়াতির অভিযোগে কুলাউড়া ভূমি অফিসের সার্ভেয়ারকে পুুলিশে সোপর্দ
কুলাউড়া অফিস॥ ভূয়া খতিয়ান তৈরি করে জাল নামজারি পর্চা তৈরির অভিযোগে কুলাউড়া ভূমি অফিসের সার্ভেয়ার চান বেগ (৫৫) কে পুলিশে সোপর্দ করা হয়েছে। এঘটনায় কুলাউড়া ভূমি অফিসের কাম ক্যাশিয়ার (নাজির) সব্যসাচী রায় বাদী হয়ে ফৌজদারী আইনে তার বিরুদ্ধে কুলাউড়া...
বিসিএস কন্যা ডেইজি’কে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সম্মাননা প্রদান
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে ৩৫তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১ম স্থান অধিকারী ফাহমিদা ফেরদৌস ডেইজিকে সম্মাননা প্রদান করা হয়েছে। ২৫ নভেম্বর শুক্রবার বিকেলে সিলেটের একটি অভিজাত হোটেলে ফাহমিদা ফেরদৌস ডেইজির হাতে সম্মাননা ও প্রাইজবন্ড...
কুলাউড়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
কুলাউড়া অফিস॥ ২০১৬ সালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে ভোটার তালিকা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। যাদের জন্ম ১ জানুয়ারী ১৯৯৯ বা তার পূর্বে তারা ভোটার তালিকা...
কুলাউড়ায় ফুলতলী (রঃ) স্মৃতি পরিষদের কমিটি গঠন
কুলাউড়া অফিস॥ ফুলতলী (রঃ) স্মৃতি পরিষদ জয়চন্ডী ইউপির কমিটি গঠন করা হয়েছে। ২৫ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব ইসলামি সামাজিক সংগঠন ফুলতলী (রঃ) স্মৃতি পরিষদ ৪নং জয়চন্ডী ইউপির চূড়ান্ত কমিটি গঠনের লক্ষ্যে এক নির্বাচনী সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।...
ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কমলগঞ্জ প্রতিনিধি॥ সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কুলাউড়া-শমশেরনগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি ফরক ছড়া রেল সেতু এলাকায় ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে করম আলী (৪৫) নামের দুই সন্তানের জনক মারা গেছে। সকাল সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটে। ২৯ নভেম্বর মঙ্গলবার...


