শ্রীমঙ্গল

মৌলভীবাজারে ৩ হাজার হেক্টর অনাবাদি জমিতে বোরো আবাদ ॥ বাম্পার ফলনে খুশি কৃষকরা

বিকুল চক্রবর্তী॥ করোনাকালে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়ে ব্যপক সফলতা পেয়েছে মৌলভীবাজার কৃষি বিভাগ। বোরো চাষের আওতায় আনা হয়েছে অতিরিক্ত ৩ হাজার হেক্টর জমি। যার বেশিরভাগ জমিতেই ফলানো সরকারী প্রনোদনার হাইব্রীড ধান। যার বাম্পার ফলনে কৃষক, কৃষি বিভাগ মহা খুশি।...

শ্রীমঙ্গলে দুস্থদের মাঝে দুই টাকায় ইফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে অসহায় দুস্থদের পাশে দাঁড়ানোর এক অভিনব উদ্যোগ হাতে নিয়েছে চ্যারিটি অর্গানাইজেশন ‘দ্যা হেল্পিং উইং’৷ দুই টাকায় ইফতার’ শিরোনামে  এবার দুই টাকায় ইফতার বিতরণ করছেন সংগঠনটির নেতৃবৃন্দরা। সংগঠনটির সদস্যদের উদ্যোগে ২০ এপ্রিল মঙ্গলবার পবিত্র...

শ্রীমঙ্গলে নকল শিশুখাদ্য প্রসাদনীর কারখানার সন্ধান

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে নকল শিশুখাদ্য ও প্রসাধনী তৈরীর ২টি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার ভোররাত পর্যন্ত শ্রীমঙ্গল ভানুগাছরোডের একটি বাসার দুইটি অংশে পৃথক পৃথক দুটি ভেজাল কারাখানায় অভিযান চালায় পুলিশ।...

বিদেশী ফলের চারা নিজে কাটিং করে সাধারণ কৃষকের মধ্যে বিলিয়ে দিচ্ছেন কৃষক মোহামদ

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলের কালাছড়া বনের একজন বন ভিলেজার বিদেশী ও দূলর্ভ ফলের চারা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে তিনি নিজেই সংগৃহিত চারা থেকে করছেন কাটিং। আর কাটিং এর পর দশ হাজার টাকা মুল্যের চারা তিনি দিতে পারছেন ৩ থেকে...

শ্রীমঙ্গলে করোনাকালীন সময়ে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা হিসেবে উন্নতমানের বীজধান ও সার বিতরণ

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে করোনাকালীন সময়ে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা হিসেবে উন্নতমানের বীজধান ও সার বিতরণ করা হয়েছে। ১৯ এপ্রিল সোমাবার সকালে শ্রীমঙ্গল উপজেলা ক্যাম্পাসে মোবাইফোনে কৃষকদের মধ্যে বক্তব্য প্রদানের মধ্যদিয়ে এ কর্মসূচীর...

গাজাঁসহ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্ত্বে ১৯ এপ্রিল সোমবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ৮ নং কালিঘাট ইউপিস্থ ফুলছড়া বাজারের সোহাগ ভেরাইটিজ স্টোর...

শ্রীমঙ্গলে খাদ্য নিরাপত্তায় সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দূর্ঘটনা প্রতিরোধ ও খাদ্য নিরাপত্তায় সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যা হাসপাতালের সেমিনার রোমে এ কর্মশালার আয়োজন করে মৌলভীবাজার সিভিল সার্জন অফিস। কর্মশালায় চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনলজিস্ট, সাংবাদিক ও...

শ্রীমঙ্গলে লকডাউন অমান্য করায় ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকারের বেঁধে দেয়া ৮ দিনের লকডাউন বাস্তবায়নে ১৮ এপ্রিল রবিবার শ্রীমঙ্গলে ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরে...

নাগা মরিচের বাম্পার ফলন হলেও বিছা পোকার আক্রমনে অতিষ্ট কৃষক

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে প্রায় ১০০ হেক্টর জমিতে চাষ হয় নাগা মরিচ। যার বেশিরভাগই বিদেশে রপ্তানী হয়। এ বছরও উৎপাদন ভালো হয়েছে তবে সম্প্রতি বিছা পোকার আক্রমনে অতিষ্ট কৃষক। কোন কোন জায়গায় গোড়াপচন ও পাতামুড়ানো রোগ রয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল...

মৌলভীবাজারে চুরাইকাঠ আটক

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চুরাই কাঠ আটক হয়েছে। শ্রীমঙ্গল থানাসুত্রে জানাযায়, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ূন কবির এর নেতৃত্বে এসআই মুহাম্মদ আলগীর, এএসআই মোঃ সারোয়ার হোসেন সহ সঙ্গীয়...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com