মৌলভীবাজার

স্কুল শিক্ষকসহ দুই ঝুলন্ত লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজারে পৃথক দুটি এলাকা থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭ মে বুধবার সকালে শহরের সৈয়দ শাহ মোস্তফা কলেজ সংলগ্ন এলাকা থেকে প্রধান শিক্ষক কৃষন পদ দেবনাথের লাশ ও দুপুরে সৈয়ারপুর এলাকা...

ভিডিও সহ) বৃটেন প্রবাসীদের অর্থায়নে মৌলভীবাজারের হাওর পারের হাজার শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ

জেসমিন মনসুর॥ অকালবন্যায় ক্ষতিগ্রস্থ মৌলভীবাজারের কাউয়াদিঘীর হাওর পারের ফতেহপুর ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের প্রতিভা যুব সংঘ। একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার  ফাউন্ডেশন অব মৌলভীবাজার  এর  বৃটেন প্রবাসীদের  অর্থায়নে ১৭ মে বুধবার ...

মৌলভীবাজারে আইনজীবির দেরলক্ষ টাকা ছিনতাইকালে ছিনতাইকারীকে গণধোলাই

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা বারের ১ নং ভবনের ভিতরে  সিনিয়র আইনজীবির টাকা ছিনতাইকালে এক ছিনতাইকারীকে দেড়লক্ষ টাকাসহ  হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছেন জেলা বারের আইনজীবিরা । বুধবার ১৭ মে দুপুর বারোটার দিকে শহরের আদালতপাড়ায় এ ঘটনা ঘটে । সরেজমিনে গিয়ে...

মৌলভীবাজারে স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে আলোচনা সভা

মাহবুবুর রহমান রাহেল॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কণ্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তণ উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৭ মে সকাল ১১ টার দিকে শহরের চৌমুহনাস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা...

বি এন এস বি চক্ষু হাসপাতালে প্রাথমিক চক্ষু পরিচর্যা

স্টাফ রিপোর্টার॥ অন্ধত্ব নিবারণ ও প্রতিরোধ কর্মসূচীর আওতায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৫ ও ১৬ মে সোম ও মঙ্গলবার সকাল ৯ ঘটিকা থেকে মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতালের সম্মেলন কক্ষে ‘‘প্রাথমিক চক্ষু পরিচর্যা“ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...

মৌলভীবাজারে প্রতিপক্ষের আগুনে নিহত ১ : ১০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি

স্টাফ রিপোর্টার॥   মৌলভীবাজার সদর উপজেলার  ৪ নং আপার কাগাবালা ইউনিয়নে সি, এন, জি স্ট্যান্ড দখল কে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ীতে অগ্নি সংযোগে জুয়েল মিয়া (২০ ) নামে এক যুবক নিহত হয়েছে । জুবেল মিয়া  (১৭ ) নামে একজন নিহত...

মৌলভীবাজারে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি

হোসাইন আহমদ॥ দেশের বিভিন্ন কলেজে পরীক্ষাসহ দায়িত্ব পালন করতে গিয়ে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাগণের উপর সন্ত্রাসীদের হামলা ও হুমকির প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৬ মে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা)...

শুরু হয়েছে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

ওমর ফারুক নাঈম॥ ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এই স্লোগানে মৌলভীবাজারে শুরু হয়েছে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৭। মঙ্গলবার ১৬ মে সকাল ১০টায় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন’র...

জনদূর্ভোগ : মৌলভীবাজারে রাস্তা বন্ধকরে চলছে ধান মাড়াই,ঘটছে দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের মৌলভীবাজার-সমশেরগঞ্জ সড়কের প্রায় ১৩ কিলোমিটার রাস্তার অধিকাংশ রাস্তাজুরে চলছে গ্রামীনকৃষকের ধান মারাইয়ের কাজ। এতে প্রতিবন্দকতা তৈরী হচ্ছে যান চলাচলে,হচ্ছে ছোটখাট দুর্ঘটনাও। এসব বিষয়ে মাঝে মধ্যে ঐসব এলাকার রাস্তা দিয়ে চলাচলকারি সিএনজি চালিত...

রমজানকে সামনে রেখে মৌলভীবাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু

ওমর ফারুক নাঈম॥ আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি উদ্যোগে মৌলভীবাজারে খোলাট্রাকে পণ্য বিক্রয় শুরু করেছে বিপণন সংস্থা ট্রেডিং করর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির)। ১৫ মে সোমবার সকাল ১০টা থেকে পণ্য বিক্রি শুরু করা হয়। জেলায় টিসিবির ২২টি ডিলার দেয়া...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com