বিভাগহীন

টানা বর্ষণে মৌলভীবাজার শহরের বিভিন্ন পাড়া ও মহল্লায় জলাবদ্ধতা ॥ জনসাধারনের চরম দূর্ভোগ

টানা বর্ষণে মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অসহনীয় অবস্থার সৃষ্টি হয়েছে। এসব এলাকার বাসাবাড়িতে পানি ওঠে মালপত্র নষ্ট হচ্ছে এবং অফিসগামী লোকজনসহ স্কুলগামী শিক্ষার্থীরা অসহনীয় দূর্ভোগে পড়েছেন। অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর বৃষ্টির পানি উপচে ওঠে ব্যবসার চরম...

শমশেরনগর-কুলাউড়া সড়কে ৩ লাখ ৭২ হাজার ভারতীয় নাসির বিড়িসহ প্রাইভেট কার আটক করেছে বিজিবি

মৌলভীবাজারের শমশেরনগর-কুলাউড়া সড়কে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ৩ লাখ ৭২ হাজার ভারতীয় নাসির উদ্দীন বিড়িসহ একটি প্রাইভেট কার আটক করেছে। রোববার ভোর ৬ টায় কটারকোনা বাজার এলাকা থেকে ভারতীয় বিড়িসহ কারটি আটক করা হয়। কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর...

মৌলভীবাজার মনুমুখ পি টি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ পি টি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের আনুভুমিক ও উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী। সোমবার দুপরে বিদ্যালয়ের দাতা সদস্য মো. সুজন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি...

মৌলভীবাজারে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মিছিল ও স্মারকলিপি প্রদান

শিক্ষা আইন ২০১৩ এর কয়েকটি ধারা-উপধারা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি মৌলভীবাজার জেলা শাখা। ৯ সেপ্টেম্বর সোমবার বেলা বারোটায় বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু...

মানুষ মানুষের সাথে বেঈমানী করে কিন্তু গাছ মানুষের সাথে বেঈমানী করে না

মানুষকে যতœ করে গড়ে তুললেও অনেক সময় মানুষ মানুষের সাথে বেঈমানী করে, কিন্তু একটি গাছকে যতœ করে গড়ে তুললে সে গাছ মানুষের সাথে বেঈমানী করে না। তার উপকার নিশ্চিত। ৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে শ্রীমঙ্গল বুড়বুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে গাছের পরিচর্যা,...

কনকপুরে সম্প্রসারিত বিদ্যুৎ লাইনের উদ্বোধন

মৌলভীবাজারের সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বারহাল,পশ্চিম ফতেপুর ও টেকশালিয়া গ্রামে পল্লীবিদ্যুত সমিতি ২৪ লক্ষ টাকা ব্যয়ে প্রায় দুই কিলোমিটার সমাম্প্রসারিত নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন করা হয়েছে। ৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে মৌলভীবাজার সদর ও রাজনগর আসনের এমপি সৈয়দ মহসীন আলী...

অরিফ নুরের উপড় হামলার প্রতিবাদে মৌলভীবাজারে উদিচির মানববন্ধন

উদিচি শিল্পী গোষ্ঠী কেন্দ্রী নির্বাহী কমিটির সদস্য ও গণজাগরন মঞ্চের কর্মী আরিফ নূরের উপড় জঙ্গি হামলার প্রতিবাদ ও অবিলম্বে দোষীদের গ্রেফতারেরর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উদিচি শিল্পিগোষ্ঠী মেীলভীবাজার জেলা সংসদ। ৮ সেপ্টেম্বর রোববার দুপুরে শহরের কোর্ট সড়কে...

মৌলভীবাজার জমিয়তের বিক্ষোভ মিছিল : অবিলম্বে মুফতি ওয়াক্কাসের মুক্তির দাবী

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে গত ৬ সেপ্টেম্বর শুক্রবার বাদজু’মা এক বিক্ষোভ মিছিল ও পথসভায় নেতৃবৃন্দ বলেন, বিশিষ্ট ইসলামী রাজনীতিবীদ জাতীয় সংসদের সাবেক এম.পি, হুইপ ও মন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের...

জুড়ীতে মদ গাজার আস্তানায় পুলিশের সাড়াশি অভিযান

জুড়ীতে মদ গাজা ও জুয়ার আস্তানায় এক সাড়াশি অভিযান চালিয়েছে জুড়ী থানা পুলিশ। গত ২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় এ অভিযোগ চালানো হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যার পর জুড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক কামাল ও তপনের...

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয় এর সকল সমস্যা সমাধানের দাবীতে ৭ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টার সময় সরকারী কলেজ ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সভাপতি রায়হান আনসারী, মাসুদ রানা, মনোয়ারা...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com