November 2025 মাসের সংবাদ
শ্রীমঙ্গলে শ্রমিক সংগঠনের কমিটি নিয়ে সংঘর্ষ, শহরজুড়ে আতঙ্ক
চৌধুরী মাশকুর সালাম : শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে ১২২৩ শ্রমিক সংগঠন–এর কমিটি গঠন ও নির্বাচনকে কেন্দ্র করে ১৮ নভেম্মবর মঙ্গলবার রাত ৯টার দিকে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে সারা শহরে...
ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত
পলি রানী দেবনাথ : শ্রীমঙ্গল অঞ্চলের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) জুড়ী শাখার উদ্যোগে ভার্মি কম্পোস্ট তৈরির উপর একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। সোমবার ১৭ নভেম্বর প্রশিক্ষণে ভার্মি কম্পোস্ট উৎপাদনে সফল উদ্যোক্তা আমেনা বেগমের সহায়তায় এলাকার ৫২ জন প্রান্তিক কৃষক-কৃষাণীকে নিয়ে...
রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত
পলি রানী দেবনাথ : রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজার এর আয়োজনে নূতন বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ নভেম্বর রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক রুজিনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...
রাজনগর চা বাগান এলাকায় নাসের রহমানের গণসংযোগে জনতার ঢল
স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি জননেতা এম নাসের রহমান ব্যাপক গণসংযোগ করেন। ১৭ নভেম্বর সোমবার বিকেল চারটা...
ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ড: খলিলুর রহমানের দিল্লি সফর নিয়ে কেনো এতো কথা
সাদেক আহমেদ : যে ভারতের বিজেপি সরকার মুদী অজিত দোভালের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে বাংলাদেশকে তাদের অবনত শেখ হাসিনাকে দিল্লির সুতার টানে পুতুলের মত নাচিয়ে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ত্ব করেছিল গ্রাস। পিলখানার নির্মম হত্যাকাণ্ড দিয়ে ৫৭ জন সেনাবাহিনীর বীরদের হত্যা করে...
দেশে স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই-হাজী মুজিব
প্রনীত রঞ্জন দেবনাথ : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, দেশে স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। দল যাকে মনোনয়ন দেবে, বিএনপির...
ব্রিজের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ
চৌধুরী মাশকুর সালাম : শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের নলোয়ারপাড় এলাকায় উদনাছড়ার উপর একটি ব্রিজ নির্মানের দাবি স্থানীয় স্কুল ও মাদরাসা শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের। ছড়ার উপর ৬০ ফুটের একটি ব্রিজ না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পেরিয়ে...
মৎস্য খাতে নতুন উদ্যম-মৌলভীবাজার-হবিগঞ্জ কর্মকর্তাদের ব্যতিক্রমী গ্র্যান্ড সেলিব্রেশন
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মৎস্য কর্মকর্তাদের সংগঠন ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার-হবিগঞ্জ এর উদ্যোগে ২০২৫ সালের গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ নভেম্বর মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডস্থ একটি চায়নিজ রেস্টুরেন্টে...
মৌলভীবাজার জেলা বিএনপির সভা ১৯ নভেম্বর
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে আগামী ১৯ নভেম্বর বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতাদের পাশাপাশি জেলার সাতটি ইউনিটের নির্বাচিত পাঁচজন করে...
কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবিরে শতাধিক রোগীর চিকিৎসা প্রদান
প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী চক্ষুশিবিরে শতাধিক রোগীর চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। সোমবার ১৭ নভেম্বর বেলা ১১টায় গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবং বিএনএসবি মৌলভীবাজার...


