রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত

পলি রানী দেবনাথ : রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজার এর আয়োজনে নূতন বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ নভেম্বর রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক রুজিনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূতন বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম দাস, সহকারি প্রধান শিক্ষক আব্দুল মুনিম চৌধুরী, সহকারি শিক্ষক শিপ্রা পাল চৌধুরী, পবিত্র কুমার রায়, আব্দুল মুকিত, সুব্রত কুমার পাল, ফারুখ আহমদ শোয়েব, প্রান্ত রায়, রুজী নাজনীন, অফিস সহকারি মহসিন আহমদ, সুব্রত পাল, অনিত্য বিশ্বাস, লাকি বৈদ্য, নৈশপ্রহরী মাসুম আহমদ, রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক শামীমা রিতু, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় সূত্রধর, অফিস সহকারি আরিফ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গান, কবিতা, কৌতুক, নাটক পরিবেশন করে। পাশাপাশি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, বাল্যবিবাহ এবং মৌলভীবাজার জেলার ইতিহাস বিষয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।



মন্তব্য করুন