February 8, 2026 তারিখের সংবাদ

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পরিবারের সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে যেতে হবে-নাবিল রহমান

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমানের বড় ছেলে নাবিল রহমান। রোববার ৮ ফেব্রুয়ারি মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন দোকানপাট ও...

মৌলভীবাজার-৩ আসনে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে মৌলভীবাজারকে একটি...

কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিন অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী রামপাশা সৈয়দ পরিবারের কৃতি সন্তান, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা সৈয়দা আমিনা ফাহমিন (নীলা) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তার এ সাফল্যে কমলগঞ্জসহ মৌলভীবাজার...

কুলাউড়ায় ধানের শীষের সমর্থনে গাজীপুর চা-বাগানে উঠোন বৈঠক ও মিছিল

মাহফুজ শাকিল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা বেশ জমে উঠেছে। শেষ মুহুর্তের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু। রবিবার ৮ ফেব্রুয়ারি বিকেলে ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকুর পক্ষে...

নির্বাচিত হলে শান্তির ও উন্নয়নের কুলাউড়া উপহার দিতে চাই- জিমিউর রহমান ম্যান্ডেলা

মাহফুজ শাকিল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ভোটের মাঠে শেষ মুহুর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) এম জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা। প্রতিদিন তাঁর নির্বাচনী ঘোড়া প্রতীকের সমর্থনে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার...

কুলাউড়ায় ধানের শীষের পক্ষে প্রচারণায় প্রবাসী বিএনপি নেতারা

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর পক্ষে কাজ করতে মাঠে নেমেছেন প্রবাসী বিএনপি নেতারা। বিশেষ করে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া শাখার উপদেষ্ঠা, সভাপতি, সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ছাড়াও বিশ্বের...

শ্রীমঙ্গলে শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে পিএফজির ভ্রাম্যমাণ ট্রাকযোগে সাংস্কৃতিক প্রচারণা

শ্রীমঙ্গল প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সংঘাতমুক্ত করার দাবিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সাংস্কৃতিক প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার ৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বর থেকে কর্মসূচির উদ্বোধন...

আনন্দঘন পরিবেশে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষা সফর

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষা সফর ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার ৮ ফব্রুয়ারি সকাল ৯টায় শহরের কালিঘাট রোডস্থ স্কুল ক্যাম্পাস থেকে বাসযোগে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবকদের নিয়ে বাস মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করে। মোকামবাজারস্থ বার্ড...

মৌলভীবাজার-১ আসনের ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন-মিফতা সিদ্দিকী

আব্দুর রব : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী বলেছেন, কেন্দ্রের বার্তা আপনাদের পৌছে দিতে চাই। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জাতীয়তাবাদী পরিবারের প্রত্যেক সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর ব্যতিক্রম হলে কাউকেই ছাড়...

ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন এনসিপি প্রার্থী প্রিতম দাশ

বিকুল চক্রবর্তী : শ্রীমঙ্গলে ময়লার সামনে দাঁড়িয়ে মাক্স না পড়ে ব্যতিক্রমী এক কর্মসূচির মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ। ৮ ফেব্রুয়ারি রোববার দুপুরে শহরের কলেজ রোড এলাকায় শহরের অনতম তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com