April 2026 মাসের সংবাদ
শ্রীমঙ্গলে হাসপাতাল কোয়াটার থেকে সুন্দরী সাপ কালনাগনী উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের কোয়াটার থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ। সোমবার ৬ এপ্রিল রাত ৮টায় হাসপাতালের স্টাফকোয়ার্টারে শ্রাবণ পাল নামের একজনের বাসায় সাপটি দেখে বাসার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। কোয়ার্টারের অন্যান্য বাসিন্দাদের...
জুড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
সাইফুল ইসলাম সুমন : ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জুড়ীতে উদযাপিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। মঙ্গলবার ৭ এপ্রিল সকালে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর সার্বিক...
মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহারে বড়লেখায় ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা
আব্দুর রব : বড়লেখায় নানা অনিয়মের দায়ে শাহবাজপুর বাজারের ব্যবসায়ি আহমদ শরীফ দেলোয়ারের মালিকানাধীন ববি এন্ড ব্রাদার্স ডায়াগনস্টিক সেন্টারকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।...
মৌলভীবাজারে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলায় জনসচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ৭ এপ্রিল সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং ব্রাকের স্বাস্থ কর্মসূচির সহযোগিতায় এই দিবসটি উদযাপন করা হয়। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণ থেকে...
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা প্রতিপালনে মৌলভীবাজারে অভিযান পরিচালিত
স্টাফ রিপোর্টার : জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা প্রতিপালনে মৌলভীবাজারে অভিযান পরিচালিত হয়েছে। ৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার পৌরসভার সেন্ট্রাল রোড এলাকায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।...
ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬ এর আওতায় ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬ এর আওতায় আইএসটি-১ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক ব্রিফিং এবং ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়। ৭ এপ্রিল মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে সিলেট বিভাগের প্রতিনিধিদলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা,...
ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত
লন্ডন প্রতিনিধি : যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইস্ট লন্ডনের পঞ্চখানা হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়| ৬ এপ্রিল সোমবার সংগঠনের সভাপতি ডঃ মো: জয়নুল আবেদীন রোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডঃ আজিজুল আ¤ি^য়া এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে...
প্রাইভেট কারে গরু-ছাগল চুরির হিড়িক
স্টাফ রিপোর্টার : সাম্প্রতিক সময়ে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় প্রাইভেট কার ব্যবহার করে গরু-ছাগল চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে| বিশেষ করে রাতের অন্ধকারে সংঘবদ্ধ চক্রগুলো কৌশলে এসব চুরি সংঘটিত করছে বলে অভিযোগ উঠেছে| স্থানীয়রা জানান, চোরেরা সাধারণত নির্জন...
কমলগঞ্জে ৮-১০ এপ্রিল ঐতিহ্যবাহী মণিপুরি “লাই হারাওবা” উৎসব
প্রনীত রঞ্জন দেবনাথ : মণিপুরি সম্প্রদায়ের প্রাচীন ও ঐতিহ্যবাহী আচারিক উৎসব ‘লাই হরাওবা’ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও গ্রামে মণিপুরি কালচারাল কমপ্লেক্সে আগামি ৮-১০ এপ্রিল অনুষ্ঠিত হবে| অনুষ্ঠানে বিষয়বস্তু তুলে ধরতে সোমবার ৬ এপ্রিল কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেন...
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে হজ বিষয়ক প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুক হজযাত্রীদের জন্য হজ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে| ৬ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০টায় প্রশিক্ষণটি মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়| প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি...


