কাতারস্থ ভূকশিমইল ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের কমিটি গঠন

মাহফুজ শাকিল : কাতারে অবস্থানরত কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত ভূকশিমইল ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
২৩ এপ্রিল কাতারের একটি অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত এক সভায় ভূকশিমইল ইউনিয়নের প্রবাসীদের উপস্থিতিতে কমিটির আহবায়ক-যুগ্ম আহ্বায়কসহ অন্য সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিতে বিশিষ্ট সমাজ সেবক, দানশীল ব্যক্তিত্ব, সবার পরিচিত মুখ শাহ মো: আমীর উদ্দিনকে সভাপতি, সুমন আহমদকে সাধারণ সম্পাদক ও বেলাল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শফিক আহমদ তালুকদার, সহ-সভাপতি হাবীব আহমদ ও জনি আহমদ,
সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আহমদ সালাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সায়মন আজাদ তালুকদার, অর্থ সম্পাদক আলাল আহমদ খান, প্রচার সম্পাদক তারেক আহমদ।
খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান সংগঠনের নব-নির্বাচিত সভাপতি শাহ আমির উদ্দিন।



মন্তব্য করুন