৭-দফা দাবি আদায় ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মৌলভীবাজারে জেলা জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

November 26, 2026,

স্টাফ রিপোর্টার : ১১ দলীয় ঐক্যের ৭-দফা দাবি আদায় এবং সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সহিংসতা, অরাজকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় মৌলভীবাজার শহরের চৌমোহনাস্থ দেওয়ানী মসজিদের সামনে থেকে জেলা জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পশ্চিম বাজার চৌরাস্তায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী অরাজকতা ও সহিংসতা সৃষ্টির অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানান। একইসাথে তারা ১১ দলীয় ঐক্যের ৭-দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার সাহেদ আলী এবং সেক্রেটারি ইয়ামীর আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com