কুলাউড়ায় শ্যালিকাকে হ/ত্যার দায়ে দুলাভাইয়ের মৃ/ত্যুদ/ণ্ড

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী ও তার শিশুসন্তানকে হ/ত্যাচেষ্টা এবং শ্যালিকাকে হ/ত্যার দায়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃ/ত্যুদ/ণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: আনোয়ারুল হক এ রায় দেন। রায় ঘোষনার সময় আ/সামী পলাতক ছিলেন।
মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী জানান এই রায়ের মাধ্যমে বাদী পক্ষ সুবিচার পেয়েছে।
২০১৭ সালের ২৩ মে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রায়না বেগম ও তার ছয় মাসের শিশুসন্তানকে গুরুতর আ/হত করেন সালাউদ্দিন। এ সময় বোনকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অ/স্ত্র দিয়ে আঘাত করে হ/ত্যা করেন সালাউদ্দিন।



মন্তব্য করুন