শীতার্তদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসককে ২০০ কম্বল দিল আশা

স্টাফ রিপোর্টার : সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে মৌলভীবাজারে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে ২০০টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’। মৌলভীবাজার জেলা প্রশাসকের ত্রাণভাণ্ডারে এসব শীতবস্ত্র হস্তান্তর করা হয়।
বুধবার ২৫ নভেম্বর মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে কম্বলগুলো হস্তান্তর করেন আশা’র মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার অজয় কুমার সাহা। এ সময় জেলা প্রশাসকের পক্ষে কম্বল গ্রহন করেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা এবং ফরম্স এন্ড স্টেশনারি শাখা) সুজা আহমেদ।
মৌলভীবাজারে শীতার্তদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসককে ২০০ কম্বল দিল আশাএ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: আকছির মিয়া, মৌলভীবাজার সদর জেলার এসই সুব্রত কুমার বর্মণ, মৌলভীবাজার সদর-১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো: শামীম উদ্দিন, সদর-২ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো: হেলালউদ্দিন হায়দার, এমএসএমই ম্যানেজার মো: জাহিদুল ইসলাম এবং সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মো: জালাল উদ্দীন ও মো: ফরিদ আহাম্মদ।
কম্বল হস্তান্তরকালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শীতার্ত ও অসহায় মানুষের কল্যাণে আশা’র এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমে এগিয়ে আসার জন্য সংস্থা ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।



মন্তব্য করুন