বড়লেখায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান

আব্দুর রব : বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ বেতার ঢাকার আয়োজনে বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকালে তরুণদের অংশগ্রহণে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কন্ঠ’ অনুষ্ঠিত হয়েছে।
সজীব দত্তের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. রামেন্দ্র সিংহ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ময়নুল ইসলাম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক সুলতান আহমদ খলিল, ষাটমা কন্ঠের সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের স্টাফ মনোয়ারা বেগম, আবুল কালাম আজাদ প্রমুখ।
উক্ত সচেতনতা মূলক প্রামাণ্য অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন বক্তব্য, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেছে।



মন্তব্য করুন