মুক্তিযোদ্ধা সলিল শেখর দত্ত মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার হলেন

November 26, 2026,

কোর্ট প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা সাবেক সিলেট বিভাগীয় কমান্ডার, জেলা জাতীয়তা বাদী মুক্তি যোদ্ধাদলের আহ্বায়ক এবং দূর্নীতি দমন কমিশন দুদকের জেলা পিপি এডভোকেট মুজিবুর রহমান মুজিবের সঙ্গেঁ সৌজন্য সাক্ষাত করেন নব নিযুক্ত উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সলিল শেখর দত্ত।

২৫ নভেম্বর বিকাল ৩ টায় মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির তিন নম্বর ভবনে মুক্তি যোদ্ধাদলের আহ্বায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিবের সাথে শেখর দত্ত মতবিনিময় করেন। পরে তিনি ইউনিট কমান্ডের দায়িত্ব পালনে সহযোগিতা কমনা করেন।

উল্লেখ্য, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী হৃদরুগে আক্রান্ত হয়ে সম্প্রতি ইন্তিকাল করেন। বীর মুক্তিযোদ্ধা সলিল শেখর দত্ত আন্তরিকতার সঙ্গেঁ সদর উপজেলার ডেপুটি কমান্ডার এর দায়িত্ব পালন করেন। ষাট দশকের বাম প্রগতিশীল ছাত্র আন্দোলনের সংঘটক সলিল শেখর দত্ত একাত্তোরের একজন প্রশিক্ষণ প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং একজন স্বজ্জন হিসাবে সর্ব্বমহলে পরিচিত।

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব তাঁকে মিষ্টি মুখে আপ্যায়ন করে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সংঘটক আশরাফ হোসেন কামাল উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com