July 23, 2026 তারিখের সংবাদ
ইউকে বিসিসিআই-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা ও নৈশ ভোজ অনুষ্ঠিত
লন্ডন প্রতিনিধি : ব্রিটেনে ব্যবসায়ীদের অন্যতম প্রভাবশালী ও সুপ্রতিষ্ঠিত সংগঠন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ইউকে বিসিসিআই)-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা প্রদান ও এক মতবিনিময় সভা অত্যন্ত সফল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।...
কালেক্টরেট স্কুল পরিদর্শনে মৌলভীবাজারের জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল কালেক্টরেট স্কুল পরিদর্শন করেন। ২৩ জুলাই পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে...
পূর্বলন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লন্ডন প্রতিনিধি : বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে বৃটেনের বাংলা ভাষাভাষী কমিউনিটির অন্যতম জনপ্রিয় গণমাধ্যম সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও-অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ২০ জুলাই পূর্ব লন্ডনের বার্কিং লাইব্রেরিতে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী, সমাজসেবী ও...
সাবেক ইউপি চেয়ারম্যানের সহধর্মিণী শামসুন্নাহার বেগমের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মো. আব্দুছ সবুরের সহধর্মিণী, কমলগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক আমাদের সময় পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি শাব্বির এলাহীর মাতা শামসুন্নাহার বেগম (৮১) ইন্তেকাল করেছেন (ইন্না...
অবৈধ দোকান-স্থাপনা ও যত্রতত্র ময়লা ফেললে কঠোর ব্যবস্থা, পৌর প্রশাসনের গণবিজ্ঞপ্তি জারি
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা পৌর এলাকার জনসাধারণের চলাচল নির্বিঘ্ন চলাচল ও পরিচ্ছন্নতা নিশ্চিত এবং নিরাপদ-বাসযোগ্য নগরায়নে কঠোর ব্যবস্থা গ্রহণে গণবিজ্ঞপ্তি জারি করেছে পৌর প্রশাসন। বৃহস্পতিবার ২৩ জুলাই শ্রীমঙ্গল পৌর প্রশাসক মো. জিয়াউর রহমানের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়,...
৫২ বিজিবি ও র্যাব ৯ যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার : ৫২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব-৯ এর যৌথ অভিযানে প্রায় সোয়া ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, শাড়ি ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন...
মৌলভীবাজার ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ অজিত পাত্র (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার ২২ জুলাই রাতে সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগান (সমাধি টিলা) এলাকায়...
ঋণে জর্জরিত দেশ উদ্ধার করাই বড় চ্যালেঞ্জ: লন্ডনে এম নাসের রহমান
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের শাসনকালে অনিয়ম ও মেগা প্রজেক্টের নামে অর্থ লোপাটের কারণে দেশের অর্থনীতি চরম সংকটে পড়েছে বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা এম নাসের রহমান। মঙ্গলবার রাতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত...


